1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন পাট ও ধান চাষীদের নিরবিচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়া হবে – পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরিদপুরে “Women Carnival–2026”: নারীর শক্তি, নেতৃত্ব ও সম্ভাবনার উদযাপন ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড

পাংশা পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

  • বর্তমান সময়: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮১ বার পড়া হয়েছে

পাংশা পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

রবিউল হাসান রাজিবঃ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিজয়ী পাংশা পৌরসভার মেয়র এবং ৯ জন কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন। ২২ ফেব্রুয়ারি সোমবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান কার্যক্রম পরিচালিত হয়েছে।
এ শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান তাদের শপথবাক্য পাঠন করান। এক অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে ঢাকায় শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার আজ পৌর মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। পরে একই অনুষ্ঠানে রাজবাড়ীর পাংশা পৌরসভার ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৯ জন পুরুষ কাউন্সিলর শপথবাক্য পাঠ করেন।
পাংশা পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

পাংশা পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

অনুষ্ঠানে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে শপথ বজায় রেখে আগামী দিনে স্থানীয় সরকারের প্রতিটি ক্ষেত্রে পরিচালনা করতে হবে। রাগের বশবর্তী হয়ে কখনও কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।
রাষ্ট্রীয় সেবা ও সামাজিক সুযোগ-সুবিধাসহ অনেক আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই নাগরিকদের আশা পূরণ করা আপনাদের নৈতিক দায়িত্ব। আপনাদের তাদের পাশে থাকতে হবে। এছাড়া দেশের আইন-শৃঙ্খলার প্রতি আপনাদের সর্বদা অনুগত থাকতে হবে। কোনোভাবে জনবিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।
এ সময় আগামীতে সবাইকে প্রকৃত জনপ্রতিনিধি হিসেবে সমাজের প্রতিটি স্তরে দায়িত্বশীল ভূমিকা রাখারও আহ্বান জানান বিভাগীয় কমিশনার। পাংশার নব-নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের এই শপথগ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার ঢাকা বিভাগের পরিচালক, উপ-পরিচালক ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩০ জানুয়ারি পৌর নির্বাচনের তৃতীয় দফায় রাজবাড়ীর পাংশা অঞ্চলের এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page