1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

ফরিদপুরে প্রসূতি মায়েদের বিনামূল্যে সরকারি সেবা প্রদানের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪১৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে প্রসূতি মায়েদের বিনামূল্যে সরকারি সেবা প্রদানের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিরঞ্জন মিত্র ( নিরু) : ফরিদপুরে প্রসূতি মায়েদের বিনামূল্যে সরকারি সেবা প্রদানের লক্ষ্যে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এ্যাম্বুলেন্স সেবা ও স্বল্পমূল্যে অন্যান্য সেবার মানোন্নয়নের লক্ষ্য এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক নিরঞ্জন বন্ধু দাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকি প্রমুখ। ফরিদপুর নাগরিক মঞ্চ ও ফরিদপুর প্রেস ক্লাব এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করেন ফরিদপুর পরিবার পরিকল্পনা বিভাগ। প্রধান অতিথির বক্তব্যে এ সময় ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার নিরাপদ স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাধারন জনগরন যেন মানুষের স্বাস্থ্য সম্মত সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ রাখেতে হবে। বিশেষ করে গর্ভবতি মায়েদের স্বাভাবিক ডেলিভারী করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। বিনা প্রয়োজনে সিজারিয়ান করা থেকে বিরত থাকার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সচেতনতা বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন।

তিনি বলেন, বিভিন্ন দালাগণ নিজেদের ব্যাক্তি স্বার্থ হাসিলের জন্য প্রাইভেট হাসপাতালের দিকে সাধারন রোগীদের ধাবিত করে। এই দালালগণ যেন এ ধরনের কোন সুযোগ না পায়, তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষসহ সকলকে সচেতন হওয়ার আহবান জানান। এ ছাড়াও গর্ভবর্তি মায়েদের সন্তান ভ’মিষ্ঠ হওয়ার পর তাদের সাথে সৌহাদ্যপুর্ন আচরণ করার আহবান জানান। নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় সরকারি সেবা প্রদান মানুষের দোড় গোড়ায় পৌছে দেওয়ার লক্ষে প্রচারণা অব্যহত রাখা হবে বলে জানান, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page