1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে কিশোরের মৃত্যু

কৃষকলীগের সম্মেলনে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী বিশ্বাস পাঁচ শতাধিক নেতাকর্মীসহ সমাবেশে উপস্থিত

  • বর্তমান সময়: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৬৬ বার পড়া হয়েছে

কৃষকলীগের সম্মেলনে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী বিশ্বাস পাঁচ শতাধিক নেতাকর্মীসহ সমাবেশে উপস্থিত

রবিউল হাসান রাজিবঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউনুস আলী বিশ্বাস তার নের্তৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে ইউনিয়ন ব্যাপি মোটরবাইক শোডাউন শেষে পাট্টা ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন।
২০ই ফেব্রুয়ারী শনিবার দুপুর ১২.০০ টায় পাট্টা ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী বিশ্বাস এর নেতৃত্বে মোটরসাইক শোডাউনে উপস্থিত ছিলেন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তফা বিশ্বাস, পাট্টা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (লুলু) বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য যে, ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউনুস আলী বিশ্বাস রাজনীতির সফল এক নেতৃত্বের নাম। যার রক্তের সাথে জড়িয়ে আছে আওয়ামী লীগের রাজনীতি। তিনি ১৯৯৬ সালে পাট্টা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ২০০৬ সালের শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। সাবেক এই আওয়ামী নেতা নেতৃত্ব দিয়ে আসছেন অনেক সংগঠনে। বর্তমান সময়ে তিনি বাহের মোড় বাজার বনিক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক, এবং বাহের মোড় মসজিদের সভাপতি হিসেেব দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি কর্মক্ষেত্রে বি এন্ড ডি ব্রিকস (ইট ভাটা) এর মালিক, রয়েছে একাধিক জুট মিলের ডিলার ব্যবসা, পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়ে দান করেছেন ১ একর জমি। এছাড়াও করোনা কালীনসময়ে পাশে দাড়িয়েছেন এলাকা সহ আশপাশের বিভিন্ন এলাকার হত-দরিদ্র মানুষের পাশে।
রাজনীতির এ বন্ধুর পথে হেঁটে চলা খুব একটা সহজ ছিলনা তার জন্য। তারপর, এই ত্যাগী নেতা রাজনীতির সাথে জড়িত হন এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করেন।
ছোটবেলা থেকে রাজনীতি সচেতন সাবেক এই ছাত্র নেতা ও বর্তমান আওয়ামীলীগ নেতা তার নিজ এলাকার মানুষের দাবির মুখে অবশেষে পাট্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের সম্মতির কথা ব্যক্ত করেছেন এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
তার এই রাজনৈতিক জীবনে এসেছে নানান প্রতিকূলতা, হামলা, মামলা, নির্যাতনের শিকার। সকল প্রতিকূলতা পেরিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এবং জনগণের ভালোবাসায় শিক্ত হয়ে সফল প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সফল নেতৃত্বের প্রতি আস্থা রেখে তার সাংগঠনিক দ্বায়িত্ব পালন করে চলেছেন।
ইউনিয়ন আওয়ামি লীগের নেতা ইউনুস আলী বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাট্টা ইউনিয়ন বাসীর সেবা করতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন নিয়ে ইউনিয়ন বাসীর সেবা করা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়তে কাজ করবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page