1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুর এসডিজি বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭১ বার পড়া হয়েছে

ফরিদপুর এসডিজি বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি : এডাব ফরিদপুর জেলা শাখার উদোগে বৃহস্পতিবার শহরের চরকমলাপুরে এনজিও ফোরামের হল রুমে এসডিজি বাস্তবায়নে সরকারি বেসরকারী সংস্থা ও সুশীল সমাজের ভুমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

 

এডাব ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ বিলায়েত হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর শাজাহান মিয়া,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মাসুউদা হোসেন। স্বাগত বক্তব্য রাখেন এডাব কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সুরেশ চন্দ্র হালদার। মুক্ত আলোচনায় অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, সহকারী শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান,সাংবাদিক পান্না বালা,হাসানুজ্জামান, ব্লাষ্টের সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী, এডাবের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, আভার পরিচালক প্রশাসন মোঃ আশরাফ মোল্লা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সিরাজী ই কবির খোকন প্রমুখ।

 

প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার বলেন,এসডিজির যে লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে, বর্তমান সরকার তা বাস্তবায়নে দিন রাত কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ কে উন্নত রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্য কাজ করছে। তিনি আমাদের যখন যে নির্দেশনা দিচ্ছে আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছি। এসডিজি বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার কাজ করতে হবে। প্রতিটি সংস্থাকে লক্ষ্যমাত্রা নির্ধারন করে কাজ করতে হবে। বিশ্বের অনেক দেশের তুলা নাই আমাদের অর্জিন অনেক বেশি। বিদেশে আমাদের ভাবমুর্তি অনেক বৃদ্ধি পেয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page