1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

  • বর্তমান সময়: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৭ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মানিক দাস : ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
 জেলার ৯ টি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, জেলার সরকারি  বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের অংশগ্রহনে জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা সভা হয়। এসময়  বিভিন্ন উপজেলার ইউনিয়ন পর্যায় থেকে মাদক নিয়ন্ত্রনে কঠোর আইন প্রয়োগ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, যানজট নিরসন ও পুলিশ সদস্যদের নিয়মিত টহল আরো জোরদার সহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
 আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ তাসলিমা আলী, পৌর মেয়র অমিতাভ বোস, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোশার্রফ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আক্কাছ হোসেন, সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দীকুর রহমান, প্রথম আলো জেলা প্রতিনিধি পান্না বালা সহ কমিটির সদস্য বৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page