1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

আইসিসি বাংলাদেশের সহ-সভাপতি হলেন এ. কে. আজাদ

  • বর্তমান সময়: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭৪ বার পড়া হয়েছে

আইসিসি বাংলাদেশের সহ-সভাপতি হলেন এ. কে. আজাদ

রবিউল হাসান রাজিবঃ হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

সোমবার অনুষ্ঠিত আইসিসি বাংলাদেশের নির্বাহী বোর্ডের বৈঠকে দেশের এই বিশিষ্ট ব্যবসায়ীকে সহসভাপতি নির্বাচিত করা হয়।

গত বছরের ১ জুলাই ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মৃত্যুতে আইসিসিবির সহসভাপতি পদটি শূন্য হয়। এ. কে. আজাদ এর আগে এ সংগঠনের নির্বাহী বোর্ডের সদস্য ছিলেন।

হা-মীম গ্রুপ দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের নামকরা ও বড় ব্র্যান্ডের পোশাক তৈরি হয় হা-মীম গ্রুপের বিভিন্ন কোম্পানিতে। এই গ্রুপের অধীনে বর্তমানে ২৬টি পোশাক কারখানায় রয়েছে ৩০০ প্রোডাকশন লাইন। রয়েছে সাতটি ওয়াশিং প্লান্ট। প্রতি মাসে ৭০ লাখ পিস পোশাক তৈরির সক্ষমতা রাখে হা-মীম গ্রুপের কারখানাগুলো।

১৯৮৪ সালে এ. কে. আজাদের উদ্যোগে এই গ্রুপের যাত্রা শুরু হয়। তার সফল নেতৃত্বে হা-মীম বিস্তৃত হয়েছে বিভিন্ন খাতে। তৈরি পোশাক ছাড়াও দৈনিক পত্রিকা, টেলিভিশন, চা বাগান, পরিবহন, রাসায়নিক প্লান্ট, সোয়েটার কারখানা, কার্টন ফ্যাক্টরি, জুট মিল, পলিব্যাগ ও লেবেল কারখানা, এমব্রয়ডারি কারখানা, সিঅ্যান্ডএফ অফিস রয়েছে এই গ্রুপের অধীনে।

এ. কে. আজাদ এর আগে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতৃত্ব দেন। তিনি একাধিক মেয়াদে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক।

আইসিসি বিশ্বের ১৩৪টি দেশে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছে। আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য বিধিবিধান প্রণয়ন, সমস্যা ও সম্ভাবনা বিষয়ে সরকারগুলোকে ধারণা দেওয়াসহ বিভিন্ন কাজ করে থাকে সংগঠনটি। ২০১৬ সালে সংগঠনটি জাতিসংঘের সাধারণ পরিষদে পর্যবেক্ষকের স্বীকৃতি পায়। বাংলাদেশে এর যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে।

বর্তমানে আইসিসিবির সভাপতির দায়িত্ব পালন করছেন ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান। মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান আরেকজন সহসভাপতি। এ ছাড়া সোহাগপুর টেক্সটাইলের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, নিউ এজ গার্মেন্টের চেয়ারম্যান এ এস এম কাশেম, আইওই (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান আফতাব উল ইসলাম, স্কয়ার টেক্সটাইলের এমডি তপন চৌধুরী, এনভয় গার্মেন্টের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, ইভিন্স গ্রুপের এমডি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, এফবিসিসিআই সভাপতি ফজলে ফাহিম, বিজিএমইএ সভাপতি রুবানা হক, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, বিদেশি উদ্যোক্তাদের সংগঠন এফআইসিসিআইর সভাপতি রূপালী চৌধুরী, ট্রান্সকম গ্রুপের পরিচালক সিমিন হোসেন, বিএম নিট ফ্যাশনের এমডি মো. হাতেম, ম্যাকসন স্পিনিংয়ের এমডি মোহাম্মদ আলী খোকন, মীর আকতার হোসেন লিমিটেডের এমডি মীর নাসির হোসেন এবং প্লামি ফ্যাশনসের এমডি ফজলুল হক আইসিসিবির নির্বাহী বোর্ডের সদস্য। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ল ফার্ম এবং দেশি ও বহুজাতিক কোম্পানি এ সংগঠনের সদস্য।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page