1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর পৌরসভার রঘুনন্দনপুর এলাকায় অবৈধভাবে পুকুর ভরাট করায় ১ লক্ষ টাকা জরিমানা

  • বর্তমান সময়: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯০ বার পড়া হয়েছে

ফরিদপুর পৌরসভার রঘুনন্দনপুর এলাকায় অবৈধভাবে পুকুর ভরাট করায় ১ লক্ষ টাকা জরিমানা

ফরিদপুর সমাচার :  ১৭ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ বুধবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ফরিদপুর জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাসুম রেজা এর নেতৃতে এবং পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ এর উপস্থিতিতে ফরিদপুর পৌরসভার রঘুনন্দনপুর এলাকায় একটি পুকুর অবৈধভাবে ভরাটের সময় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 

এসময় অভিযান চালিয়ে মোট ১ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও পুকুর ভরাটের কাজে ব্যবহৃত একটি পেলুডার জব্দ করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কাজী সাইফুদ্দীন। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মনিরুজ্জামান শেখ ও অন্যান্য কর্মচারীবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

 

মোবাইল কোর্টে অবৈধভাবে পুকুর ভরাট করার কারণে নিন্মলিখিত ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্র্ট পরিচালিত হয় । জনাব লিয়াকত আলী পাট্টাদার, রঘুনন্দনপুর, শ্রীঅঙ্গন, সদর, ফরিদপুর। জরিমানার পরিমান ১ এক লক্ষ টাকা। এসময় পুকুর ভরাটের কাজে ব্যবহৃত একটি পেলুডার জব্দ করা হয়। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page