1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

আলফাডাঙ্গায় যুবলীগ নেতার কব্জি কর্তনের প্রতিবাদে মানববন্ধন

  • বর্তমান সময়: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৩ বার পড়া হয়েছে

আলফাডাঙ্গায় যুবলীগ নেতার কব্জি কর্তনের প্রতিবাদে মানববন্ধন

আজিজুর রহমান দুলালঃ  ১৪ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১১টায় আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে আলফাডাঙ্গা উপজেলা যুবলীগ। ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের যুবলীগের সভাপতি হোসাইন শেখকে রাতের অন্ধকারে হামলা চালিয়ে ডান হাতের কব্জি কর্তন এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সদস্য খালেদ মোশাররফ রঞ্জু, আলফাডাঙ্গা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম ও এস এম জানে আলম জনি ।

আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর খাঁন মিজানুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রবিউল ইসলাম, সাজ্জাদ হোসেন পিকুল, রানা হামিদ, সদর ইউপি সদস্য রবিউল ইসলাম, গোপালপুর ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ, সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া, বানা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. কামাল মিয়া প্রমুখ। এ সময় বক্তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বলেন, আলফাডাঙ্গা উপজেলাতে এধরনের মর্মান্তিক ঘটনা আর যেন না ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page