1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

চির নিদ্রায় শায়িত হলেন ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা ডাঃ আঃ হালিম মৃধা

  • বর্তমান সময়: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১৮ বার পড়া হয়েছে

চির নিদ্রায় শায়িত হলেন ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা ডাঃ আঃ হালিম মৃধা

রবিউল হাসান রাজিবঃ ফরিদপুর পৌরসভার ২৪নং ওয়ার্ডের গোলাপদী মাতুব্বর ডাঙ্গী নিবাসী বীর মুক্তিযোদ্ধা ডাঃ আঃ হালিম মৃধা আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে ঢাকার হূদরোগ ইনস্টিটিউট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার সরকারি ইয়াসিন কলেজের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় উক্ত জানাজায় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা।
ফরিদপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর  ইকবাল হোসেন ফয়সাল, জেলা মুক্তিযোদ্ধারা এছাড়াও তার দুই সন্তান তার স্বজনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বেশ কিছুদিন যাবৎ তিনি অসুস্থতায় ভুগছিলেন ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হূদরোগ ইনস্টিটিউট হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং তিনি শুক্রবার রাত  ১১ঃ৩০ মিঃ এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর মৃত্যুকালে তাঁর সহধর্মিনী দুই ছেলে ও এক কন্যা সহ অনেক গুণীজনদের রেখেযান তার মৃত্যুতে ফরিদপুর প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ তার চলার সঙ্গী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফরিদপুর নিউজ এর সম্পাদক মেহেদী হাসান সীমান্ত। তিনি ফরিদপুর নিউজ এর সম্পাদক মেহেদী হাসান সীমান্ত এর সম্পর্কে নানা হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page