1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে ২০ লাখ টাকার অনুদান ঘোষণা করলেন শারমিন গ্রুপের চেয়ারম্যান

  • বর্তমান সময়: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১৪ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে ২০ লাখ টাকার অনুদান ঘোষণা করলেন শারমিন গ্রুপের চেয়ারম্যান

মানিক দাস : ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নের ২০ লাখ টাকার অনুদান ঘোষণা করলেন শারমিন গ্রুপের চেয়ারম্যান ইসমাইল হোসেন। শনিবার বিকেলে প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুদানের কথা ঘোষণা করেন।
তিনি আরো বলেন ফরিদপুর আমার জেলা । এ জেলার মঙ্গল হবে সবসময় আমি আশা পোষণ করি। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সিনিয়র সাংবাদিকরা জুনিয়রদের সহযোগিতা করবেন অনুরূপভাবে জুনিয়ররা ও সিনিয়রদের সহযোগিতা করবেন। পারস্পরিক সহযোগিতার থাকলে যেকোনো কাজেই ভালমতো সম্পন্ন করা সম্ভব। তিনি বলেন ফরিদপুরের উন্নয়নের জন্য যাতে ভালো মানুষেরা সাংবাদিকতায় আসেন সে জন্য সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে।
প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম অহিদ, সাজ্জাদ হোসেন রনি, ইসলামে সিনিয়র সাংবাদিক আতম আমির আলী টুকু, প্রেসক্লাবের  সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, রেশাদুল হাকিম, প্রমূখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন। প্রধান অতিথি পরে প্রেসক্লাবের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। এর আগে তিনি প্রেসক্লাবে এসে পৌঁছালে ক্লাব কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page