1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

রাত পোহালেই নগরকান্দা পৌরসভা নির্বাচন

  • বর্তমান সময়: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে
রাত পোহালেই নগরকান্দা পৌরসভা নির্বাচন
রাত পোহালেই নগরকান্দা পৌরসভা নির্বাচন

রাত পোহালেই নগরকান্দা পৌরসভা নির্বাচন

এহসান উদ্দিন রানা , ফরিদপুর প্রতিনিধি : আগামীকাল রোববার ১৪ ই ফেব্রুয়ারী ফরিদপুরের নগরকান্দা উপজেলার নগরকান্দা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে । মোট ভোটের সংখ্যা ৮৬৬৩ তার মধ্যে পুরুষ ভোটার ৪৩৩৩ , মহিলা ভোটার ৪৩৩০ জন । ৯টি ওয়ার্ডে ৩১ টি ভোটকেন্দ্রে ভোটাররা ভোট প্রয়োগ করবেন ।

 

সারা বাংলাদেশের ন্যায় চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে নগরকান্দা পৌরসভা রয়েছে । মেয়র প্রার্থী ৭ জন, একজন আঃলীগের মনোনীত মেয়র প্রার্থী , একজন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী , বাকী ৫ জন বিদ্রোহী  মেয়র প্রার্থী  নির্বাচনে অংশ গ্রহন করছেন ।

 

সরিজমিনে ঘুরে দেখা যায় , ৭ জন প্রার্থীর মধ্যেই হাড্ডা হাড্ডি নির্বাচন হবে তার মধ্যে ত্রিমুখী নির্বাচন হবার সম্ভাবনা রয়েছে । তাদের মধ্যে রয়েছেন সতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান , আঃলীগের প্রার্থী নিমাই চন্দ্র নিমাই চন্দ্র সরকার , বিএনপির প্রার্থী আলিমুজ্জামান সেলু । তবে আঃ লীগের প্রার্থী নিমাই চন্দ্র সরকার তিনি তিনবারের নির্বাচিত কমিশনার ছিলেন ।

 

অপরদিকে দলীয় ত্রিমুখী গ্যাঁড়াকলে রয়েছে বিএনপির মেয়র প্রার্থী আলিমুজ্জামান সেলু , সেলুকে মেয়র পদে নির্বাচিত করার জন্য দিন রাত মাঠে পরে আছেন বাংলাদেশের বর্ষীয়ান নেতা কে এম ওবায়দুর রহমানের উত্তরসূরি বিএনপির কেন্দ্রীয় নেত্রী চৌকস রাজনীতিবীদ শামা ওবায়েদ রিংকু । নগরকান্দা পৌরসভা নির্বাচনকে অবাধ ,সুষ্ঠ ও নিরপেক্ষ করার  জন্য প্রশাসন কড়া নজরদারিতে আছেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page