1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে ইমাম উদ্দিন আহমেদের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালন

  • বর্তমান সময়: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে ইমাম উদ্দিন আহমেদের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালন
ফরিদপুরে ইমাম উদ্দিন আহমেদের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালন

ফরিদপুরে ইমাম উদ্দিন আহমেদের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালন

মানিক দাস : বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক এমপি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, ভাষা সৈনিক ইমাম উদ্দিন আহমেদের ১৫ তম মৃত্যুবার্ষিকী শুক্রবার পালন করা হয়।
এ উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খসরুজ্জামান দুলুর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, আক্কাস হোসেন, মাইনুদ্দিন আহমেদ মানু, শাহ মোহাম্মদ এমার হক, এটিএম জামিল তুহিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ প্রমূখ।
ফরিদপুরে ইমাম উদ্দিন আহমেদের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালন

ফরিদপুরে ইমাম উদ্দিন আহমেদের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালন

সভায় বক্তারা ইমাম উদ্দিন আহমেদের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন আওয়ামী লীগের দুর্দিনে ইমাম উদ্দিন আহমেদ যেভাবে দলের হাল ধরেছেন এবং দলের কর্মকাণ্ড কে এগিয়ে নিয়েছেন তা থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নেবার আহবান জানান।
এর আগে সকাল ছয়টায় শহরের ইমামুদ্দিন স্কোয়ারে পুষ্প মালা অর্পণ, বেলা ১০ টায় ফরিদপুর হাইস্কুলে আলোচনা সভা এছাড়া বাদ জোহর ছাত্রলীগের উদ্যোগে শহরের রাজেন্দ্র কলেজে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page