1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

যুবলীগের কমিটি হবে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের সন্তানদের অগ্রাধিকার দিয়ে-এমপি নিক্সন চৌধুরী

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭৫ বার পড়া হয়েছে

যুবলীগের কমিটি হবে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের সন্তানদের অগ্রাধিকার দিয়ে-এমপি নিক্সন চৌধুরী

মোঃ সাব্বির হাসান,সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন মাঠে মুজিবশতবর্ষ উপলক্ষে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চার’টায় মুজিববর্ষ সফল হোক শিরোনাম করে এ জনসভা হয়।
কৃষ্ণপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আক্তারুজ্জামান তিতাসের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ফরিদপুর-৪ আসনের এমপি ও বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

তিনি বলেন, কোনো এমপি মন্ত্রীর সুপারিশে যুবলীগের কমিটি করা হবে না। কমিটি করা হবে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ পরিবারের সন্তানদের প্রাধান্য দিয়ে। তিনি আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন গরীব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ান। অবহেলিত প্রত্যান্ত অঞ্চলখ্যাত কৃষ্ণপুর ইউনিয়নের উন্নয়নে তিনি সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কৃষি গবেষক ও রাজনৈতিক প্রতিনিধি জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র শাহ্দাব আকবর চৌধুরী লাবু। তিনি বলেন, কৃষ্ণপুর ইউনিয়ের রাস্তাঘাটসহ অন্যান্য দিকে উন্নয়ন করা হবে। একটি রাস্তাও কাঁচা থাকবে না। কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় কে সরকারি করণে তিনি কাজ করবেন বলেও জানান। তিনি আরও বলেন, কৃষ্ণপুর ইউনিয়ন একটি আওয়ামীলীগের দুর্গ। এখানে সঠিক আওয়ামীলীগের লোকজন দ্বারা পরিচালিত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সামচুল হক ভোলা মাষ্টার, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন। এছাড়াও সদরপুর,ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কৃষ্ণপুর ইউনিয়নটি উপজেলা ও ইউপি নির্বাচনে ফরিদপুর-৪ আসনে নির্বাচন কার্যক্রম হয়। জাতীয় নির্বাচনে ফরিদপুর-২ সংসদীয় আসনের নগরকান্দা,সালথার সীমানা অঞ্চল হিসাবে কৃষ্ণপুর অন্তভুক্ত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page