ফরিদপুর সমাচার : ঝুকিপূর্ণ বর্জ্য পরিত্যাগ করণের মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে রাজবাড়ী জেলার ৩ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা কওে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়। ১০ফেব্রুয়ারি২০২১ খ্রিঃ তারিখ বুধবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলাকার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলার বিজ্ঞনির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানানাহিদ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালোনা কওে এ জরিমানা আদায় করা হয়েছে।
ফরিদপুর পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা যয়, ঝুকিপূর্ণ বর্জ্য পরিত্যাগ করণের মাধ্যমে পরিবেশ দূষিত কওে আসছিল রাজবাড়ী জেলায় অবস্থিত রাজবাড়ীক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আদর্শ ক্লিনিক, রাজবাড়ী মেডিকেল সেন্টার। এই ৩ টি ডায়াগনিষ্ট সেন্টাওে মোবাইল কোর্ট পরিচালোনা করে জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তর। এ সময় রাজবাড়ীক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সজ্জনকান্দা, সদর, রাজবাড়ী কে ৫০ হাজার টাকা, আদর্শ ক্লিনিক, সজ্জনকান্দা, সদর, রাজবাড়ী কে ২৫ হাজার টাকা, রাজবাড়ী মেডিকেল সেন্টার, সজ্জনকান্দা, সদর, রাজবাড়ী কে ১৫ পনেরহাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইলকোর্টে প্রসিকিউশন প্রদানকরেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলাকার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদানকরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। পরিবেশ রক্ষার্থে ভবিষ্যতেও এধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয় ।
You cannot copy content of this page
Leave a Reply