1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

প্রার্থীদের প্রচারণায় মুখোরিত রাজবাড়ী পৌর নির্বাচন

  • বর্তমান সময়: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৭ বার পড়া হয়েছে

প্রার্থীদের প্রচারণায় মুখোরিত রাজবাড়ী পৌর নির্বাচন

রবিউল হাসান রাজিবঃ রাজবাড়ী সদরে পৌর নির্বাচনে বিগত কয়েকদিন ধরে আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন প্রার্থীরা। শীত উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। লক্ষ্য যেকোনো উপায়ে ভোটারদের ভোট নিজেদের বাক্সে আনা। চতুর্থ ধাপের নির্বাচনের সময়সূচি অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী প্রায় ১১.৬৬ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভা মোট ৯টি ওয়ার্ডে বিভক্ত। ৪ জন মেয়র পদে, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য (নারী) পদে ১২ জন নির্বাচনে ভোটযুদ্ধে নেমেছেন।

এছাড়া মেয়র পদে থাকা ৪জন প্রার্থী হলো, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কে এ রাজ্জাক মেরিন (লাঙ্গন) ও স্বতন্ত্র প্রার্থী, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন তিতু (নারিকেল গাছ)। এখানে মোট ভোটার ৪৫ হাজার ২০ জন। নির্বাচনে ভোট গ্রহণের জন্য ১৮ টি ভোটকেন্দ্রে বুথ প্রস্তুত করার কার্যক্রম চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page