1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

মোহাম্মমদ মনিরুল ইসলাম মনির ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত

  • বর্তমান সময়: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৯ বার পড়া হয়েছে

মোহাম্মমদ মনিরুল ইসলাম মনির ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত

মানিক দাস :  ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো : মনিরুল ইসলাম মনির কে ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র হিসেবে মনোনীত করা হয়েছে। আজ বুধবার পৌর পরিষদের মাসিক মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে দুই নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হন ২০ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মতিউর রহমান শামীম। ও মহিলা প্যানেল মেয়র নির্বাচিত হন ১৭’১৮ ১৯ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর আফরোজা সুলতানা টুটু। এদিকে প্যানেল মেয়র নির্বাচিত হবার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মনিরুল ইসলাম মনি জানান পৌরবাসীর সার্বিক নাগরিক সুবিধা গুলো মেয়র মহোদয় সমন্বয়ে একসাথে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন বাচ্চাদের পোলিও টিকা, শিশু ভাতা এবং বয়স্ক ভাতার ব্যাপারে কাজ করা হবে। তিনি বলেন ফরিদপুর পৌরসভার ২৭ টি ওয়ার্ডের উন্নয়নে তার অবদান থাকবে। এছাড়া শহরের জলাবদ্ধতা নিরসন, রাস্তা কালভার্ট নির্মাণ, বৈদ্যুতিক বাতির ব্যবস্থা, বৈদ্যুতিক খুঁটি এই সকল কাজ মাননীয় মেয়র এর পরামর্শ ক্রমে করা হবে।

তিনি আগামীতে সকল কাউন্সিলর সমন্বয়ে একটা পরিচ্ছন্ন ও বাসযোগ্যযোগ্য পৌরসভার ব্যবস্থা করা হবে। এদিকে প্যানেল মেয়র নির্বাচিত হবার পরে তারা পৌর মেয়র কে ফুলের শুভেচ্ছা জানান। এছাড়া ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান শামীম এর সমর্থনে একটা মিছিল পৌরসভা প্রদক্ষিণ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page