1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

বোয়ালমারী পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ 

  • বর্তমান সময়: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬২ বার পড়া হয়েছে

বোয়ালমারী পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

এহসান রানা,  ফরিদপুর  : ফরিদপুর জেলার বোয়ালমারী পৌরসভার নবনির্বাচিত  মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া মেয়র পদে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে বেলা ১১ টায় বোয়ালমারী পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এক অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান খসরু মিয়ার সভাপতিত্বে এবং আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. মোশারফ হোসেন চৌধুরীর পরিচালনায় আয়োজিত অভিষেক অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, বোয়ালমারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আক্তার তপন,  উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আকরামুজ্জামান মৃধা রুকু, নবাগত কাউন্সিলর মাসুদা আক্তার রুমা, মোসা. হোসনে আরা হেনা, মেহেরাব বেগম মিরা, রুহুল আমিন মৃধা, বিপ্লব মিয়া, জমির আলী শেখ,  আজিজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মিনহাজুর রহমান লিপন, সামাদ খান, মোমিন খানসহ পৌরসভায় কর্মরত কর্মকর্তা কর্মচারীরা, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পরে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী মেয়র মো. মোজাফফর হোসেন বাবলু উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, ১৬ জানুয়ারী অনুষ্ঠিত বোয়ালমারী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যুগান্তর পত্রিকার সাংবাদিক সেলিম রেজা লিপন ৯  হাজার ২৩৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page