1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর পুনরায় চালু হতে যাচ্ছে শ্রমিক ইউনিয়ন উপ-পরিষদ কার্যালয়

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০০ বার পড়া হয়েছে

দুই বছর পর পুনরায় চালু হতে যাচ্ছে শ্রমিক ইউনিয়ন উপ-পরিষদ কার্যালয়

রবিউল হাসান রাজিবঃ দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর মঙ্গলবার ৯ই ফেব্রুয়ারি রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পাংশা উপ-পরিষদ কার্যালয় খোলা হলো।
দুই বছর পর পুনরায় চালু হতে যাচ্ছে শ্রমিক ইউনিয়ন উপ-পরিষদ কার্যালয়

দুই বছর পর পুনরায় চালু হতে যাচ্ছে শ্রমিক ইউনিয়ন উপ-পরিষদ কার্যালয়

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পাংশা উপ-পরিষদ (রেজিঃ নং- ২২৮৪ ঢাকা) কার্যালয়টি গত ২০১৯ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে অর্থাৎ পাংশা উপজেলা নির্বাচনের এক মাস আগে শ্রমিকদের উচ্ছেদ করার লক্ষ্যে অজ্ঞাত মুখোশধারী দুষ্কৃতিকারী ও রাষ্ট্রবিরোধী একদল সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শ্রমিক কার্যালয়ে দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিসোটা নিয়ে দিনে দুপুরে প্রবেশ করে অফিসে ব্যবহৃত আসবাবপত্রগুলো ব্যাপক ভাঙচুর চালায়।
কার্যালয়ের সামনের থাইগ্লাস, টেলিভিশন, চেয়ার-টেবিল সকল কিছু ব্যবহারের অনুপযোগী হয় ভাঙচুরের ফলে। অফিসে অতর্কিত এ হামলায় শ্রমিকরা হতভম্ব হয়ে যায়। অফিসে বসে থাকা শ্রমিকরা সংখ্যায় কম থাকায় তাদেরকে প্রাণনাশের হুমকি দিলে তারা ভয়ে সেখান থেকে চলে যায়। এ সময় তারা ঘটনাটি আরো শ্রমিকদেরকে বললে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা অস্ত্রমুখে তাদের হুমকি দিয়ে তা প্রতিহত করে।
বিষয়টি নিয়ে শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে থাকা কর্মীরা স্থানীয় সংসদ সদস্য (রাজবাড়ী-২) জিল্লুল হাকিমের নিকট সরনাপন্ন হন। শ্রমিকবান্ধব এমপি পুনরায় কার্যালয় সাজিয়ে চালু করতে তাদেরকে নির্দেশ দেন। পুনরায় অফিস চালু করতে গেলে দুর্বৃত্তরা হামলার পুনরাবৃত্তি ঘটিয়ে কার্যালয়টি তালাবদ্ধ করে দেয়।
দীর্ঘ দুই বছর শ্রমিক ইউনিয়নের এই কার্যালয় বন্ধ থাকার পর বর্তমানে পাংশার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক উন্নতি হওয়ায় ঐক্যবদ্ধ শ্রমিক নেতাকর্মীদের সহায়তায় পাংশা উপজেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি ইদ্রিস আলী বাবুসহ সকল শ্রমিকরা একত্রে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এই কার্যালয় খুলে তাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ গ্রহন করেছেন।
এ বিষয়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলী বাবুসহ সংগঠনের শ্রমিকরা স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন, পৌর মেয়র ওয়াজেদ আলী মাস্টার, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ ও সংশ্লিষ্ট দপ্তরসহ স্থানীয় নেত্রীবৃন্দের সহযোগিতা কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page