1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

কে হবেন ফরিদপুরের বিএনপির অভিবাবক 

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬২৬ বার পড়া হয়েছে
কে হবেন ফরিদপুরের বিএনপির অভিবাবক 
কে হবেন ফরিদপুরের বিএনপির অভিবাবক 

কে হবেন ফরিদপুরের বিএনপির অভিবাবক

এহসান রানা,  ফরিদপুর  : দীর্ঘ দেড় বছর ধরে ফরিদপুর জেলা বিএনপির কমিটি নেই , নতুন কমিটি করার দায়িত্ব দেয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির তিন নেতাকে কিন্তু এখন পর্যন্ত তারা ফরিদপুর জেলা বিএনপির কমটি ঘোষণা করতে পারে নাই । হতাশায় ভুগছে বিএনপির তৃণ মুলের সাধারন নেতা কর্মীরা ।

ফরিদপুর জেলা বিএনপির কমিটি গঠনের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় কমিটির নেত্রী শামা ওবায়েদ , খন্দকার মাশুকুর রহমান মাশুক ও সেলিমুজ্জামান সেলিম ।

অপরদিকে সাবেক মন্ত্রী সফল রাজনৈতিক নেতা ফরিদপুরে বিএনপির অন্যতম অভিবাবক চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাম্প্রতিক কালে মারা যাওয়ায় অভিবাবক ও দিশেহারা হয়ে পড়েছে ফরিদপুরের বিএনপির সাধারন কর্মীরা । ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফের বিকল্প নেতা হবার মত নেতা কম রয়েছে  তবে ফরিদপুরের দুই জাতীয় নেতা কে এম ওবায়দুর রহমান ও চৌধুরী কামাল ইবনে ইউসুফ  মারা যাওয়াতে তাদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দুই নেতার দুই কন্যা ।

কে এম ওবায়দুর রহমানের রাজনীতি ধরে রেখেছেন তার একমাত্র কন্যা চৌকস রাজনীতিবীদ শামা ওবায়েদ ।

চৌধুরী কামাল ইউসুফের পক্ষে রাজনীতি ধরে রাখার চেষ্টা চালাচ্ছেন তার সুযোগ্য বড় মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ , তিনিও বাপের মতো চৌকস রাজনীতিবীদ হয়ে উঠেছেন ।

এদিকে ফরিদপুরে বিএনপির রাজনীতি চাঙ্গা রাখার জন্য এ দুঃসময়ে মাঠে কাজ করছেন ফরিদপুর জেলা  ছাত্রদলের প্রতিষ্ঠাতা , সাবেক ছাত্র নেতা  ও ফরিদপুর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সাধারন সম্পাদক অ্যাড : সৈয়দ মোদাররেস আলী ঈসা । তিনি ফরিদপুর জেলা বিএনপির নতুন কমিটির সভাপতি হবার প্যানেলে আছেন ।  অ্যাড : সৈয়দ মোদাররেস আলী ঈসার সাথে মাঠে রয়েছেন সিনিয়র একঝাক সাবেক ছাত্র নেতারা , তাদের মধ্যে রয়েছেন সাবেক ছাত্র নেতা দেলোয়ার হোসেন দিলা , সাবেক ছাত্র নেতা আফজাল হোসেন খান পলাশ , সাবেক ছাত্র নেতা এ কে কিবরিয়া স্বপন , গোলাম রব্বানী রতন , গোলাম মোস্তফা মিরাজ সহ শতাধিক সাবেক ছাত্র নেতারা ।

ফরিদপুর জেলা বিএনপির তৃণমুল নেতা কর্মীদের দাবী শামা ওবায়েদ ,  চৌধুরী নায়াব ইউসুফ ও অ্যাড সৈয়দ মোদাররেস ঈসার সমন্বয়ে ফরিদপুরের বিএনপির  রাজনীতির মাঠে থাকার আশা ব্যক্ত করেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page