1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩১ বার পড়া হয়েছে

ফরিদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মানিক দাস :  প্রতিনিধি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলার সাজা দিয়ে কারাবন্দি রাখা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলার সাজা দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় শহরের কোট কম্পাউন্ড এ এক বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

ফরিদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জেলা কৃষকদলের সভাপতি মামুনুর রহমান মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি ফারুক মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহিন হক, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি বেনজীর আহমেদ প্রমূখ। সভায় বক্তারা বলেন সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে দিনের পর দিন অবরুদ্ধ করে রেখেছেন।

 

তারা বলেন বিএনপি’র জনপ্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা থেকে মুক্ত করার দাবি জানান। একই সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয়রানিমূলক মামলা ও প্রত্যাহারের দাবি জানান। এর আগে একটা বিক্ষোভ মিছিল সমাবেশস্থল প্রদক্ষিণ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page