1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নৌকার পক্ষে ব্যাপক প্রচা প্রচারনা করে যাচ্ছেন

  • বর্তমান সময়: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫০ বার পড়া হয়েছে

কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নৌকার পক্ষে ব্যাপক প্রচা প্রচারনা করে যাচ্ছেন

রবিউল হাসান রাজিবঃ আগামী ১৪ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজবাড়ী পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। তার পক্ষে চলছে প্রচার-প্রচারনা। এরই অংশ হিসেবে ৮ই ফেব্রুয়ারী সোমবার বিকেলে প্রচারনা চালিয়েছেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের আহ্বায়ক আবু বক্কর খান, যুগ্ম-আহ্বায়ক মোস্তফা মাহমুদ হেনা, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আবুল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আব্দল জলিল প্রমূখ।
এর আগে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে নৌকার পক্ষে মিছিল বের করেন কৃষকলীগ ও মুক্তিযোদ্ধারা।
উল্লেখ্য যে, রাজবাড়ী পৌরসভায় ৪ জন মেয়র প্রার্থী, ১২জন সংরক্ষিত কাউন্সিলর ও ৪৯ জন সাধারন কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার ৪৫ হাজার ২০জন এবং ভোট কেন্দ্র ১৮টি।
মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী, বিএনপি মনোনীত জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক কে এ রাজ্জাক মেরিন (লাঙ্গন) ও স্বতন্ত্র প্রার্থী, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন তিতু (নারিকেল গাছ)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page