1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৬ বার পড়া হয়েছে

ফরিদপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

মানিক দাস : বঙ্গবন্ধুর কটুক্তিকারী খুনি, সন্ত্রাসী, বিদেশি  এজেন্ডা বাস্তবায়ন কারী ,যুদ্ধাপরাধীদের সহায়তাকারী, বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে জনতার মঞ্চে শাস্তি কার্যকর করার  দাবিতে এক বিক্ষোভ মিছিল ও পথ সভা সোমবার বেলা ১২ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় ।
ফরিদপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ফরিদপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ছাত্রলীগের সভাপতি তানজিদূল রশিদ চৌধুরী রিয়ান এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ছাত্রলীগের সহ-সভাপতি ইমামুল মিয়া আজম, সাংগঠনিক সম্পাদক আসিফ বিন অর্ক, কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বিপ্লব প্রমূখ। সভা পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ।
সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাচ্ছেন। তখন বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিদেশে বসে জামায়াত কে সাথে নিয়ে  দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। যার পরিণতি ভালো হবে না। তারা  বঙ্গ বন্ধুর নামে কটুক্তিকারী  তারেক রহমানকে দেশে ফিরে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সাথে তার দোসরদের জনতার মঞ্চের সামনে দাঁড়িয়ে শাস্তির দাবি জানান।
এর আগে একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page