1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সদরপুরে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুরু

  • বর্তমান সময়: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯১ বার পড়া হয়েছে

সদরপুরে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুরু

মোঃ সাব্বির হাসান,সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ মহামারি করোনা ভ্যাকসিন প্রয়োগের উদ্বোধন শুরু করা হয়েছে। প্রথম দিনেই সরকারি এক কর্মকর্তার মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন হয়। সদরপুরে দুই হাজার ৯জন কে এ টিকা প্রদান করা হবে।

আজ রবিবার বেলা সাড়ে ১১টায় সদরপুর হাসপাতালে করোনার টিকা প্রদানে কার্যক্রম শুভ উদ্বোধন করেন সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফয়সালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউএনও পূরবী গোলদার, এসিল্যান্ড সজল চন্দ্র শীল। এছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী সময় সদরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন আহমেদ ও হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের করোনা টিকা নেওয়ার মধ্যদিয়ে এ কর্মসূচির শুভ সুচনা হয়।
স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ ওমর ফয়সাল জানান, সদরপুর উপজেরায় ২হাজার ৯জনকে করোনা টিকা দেওয়া হবে। এ পর্যন্ত ২১৯জনের রেজিষ্ট্রেশন জমা পড়েছে। এর মধ্যে ১৯জন কে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাকিদের রেজিষ্ট্রেশন এর মাধ্যমে দেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page