1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

কানাইপুর চুঙ্গির মোড় বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাকিং উদ্বোধন।

  • বর্তমান সময়: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৮ বার পড়া হয়েছে

কানাইপুর চুঙ্গির মোড় বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাকিং উদ্বোধন।

মানিক দাস : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের চুঙ্গির মোড় বাজারে মাহাদি ভবনের (২য় তলা) ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা এর শুভ উদ্বোধনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মাহবুবল হক জিলানীর  সভাপতিত্বে, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতোয়ালি থানা আওয়ামীলীগের সভাপতি আঃ রাজ্জাক মোল্লা ,   বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোতোয়ালি থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খোকন মাতুব্বর  , ব্যাংক এশিয়ার রিজওনাল অফিসার সাইফুর রহমান , ডিস্ট্রিক্ট ম্যানেজার আলমগীর হোসেন, প্রকৌশলী মনিরুজ্জামান, ইউনিয়ন মেম্বর নুরুল ইসলাম,   ফুরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি বিশ্বাস, ব্যাংক এশিয়ার এজেন্ট আবুল কালাম, শোলাকুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নয়ন তারা,ইঞ্জিনিয়ার তাসিন রুবেল প্রমুখ। এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন  ।
ব্যাংক এশিয়ার এজেন্টগুলো সাধারণত স্কুল ব্যাংকিং, সঞ্চয়ী ও চলতি, মাসিক সঞ্চয়ী, মেয়াদী সঞ্চয়ী, নগদ জমা ও উত্তোলন, ফান্ড ট্রান্সফার, বিদ্যুৎ বিল গ্রহণ, পাসপোর্ট ফি গ্রহণ, ক্ষুদ্র ও মাঝারি ঋণ প্রদান, ভোক্তা ঋণ ও কৃষি ঋণ প্রদান, সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান, ডেবিট কার্ড প্রসেসিং সহ ব্যাংকিং সকল কার্যক্রম ও অন্যান্য সকল সুবিধা প্রদান করে থাকে।
এসময় উপস্থিত সকল বক্তারা বলেন আপনাদের সহযোগীতা পেলে ব্যাংক এশিয়ার সেবা আমরা জনগনের দোরগরায় পৌছে দেব বলে আশ্বস্ত করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিবৃন্দ একই ভবনের নিচতলায় ব্রাইট ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক মানবতার দেয়াল উদ্বোধন করেন।
3 Attachments

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page