রবিউল হাসান রাজিবঃ রাজবাড়ী জেলা পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ভট্টাচার্যপাড়া আদিবাসী পল্লীতে (বড় সরদারপাড়া) মোঃ ফিরোজ মিয়ার নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গবিন্দ লাল সরকার কানাইয়ের সভাপতিত্বে ৪নং ওয়ার্ডের ভট্টাচার্যপাড়া আদিবাসী পল্লীতে (বড় সরদারপাড়া) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনী আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন মোঃ ছামাদ প্রামাণিক ছাদবার, ইসলাম সরদার, দলু শেখ, ছলেমান, গোপাল, শংকর, ধিরেন, পরিমলসহ মহিলাদের মধ্যে সহ চিন্তা, বিল্লি, কামনা, বিন্দে, রুপসী, বেলা, নিলা, দিপালী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এলাকার একাধিক ব্যক্তি বলেন আদিবাসীদেরকে করোনাকালীন সময়ে ৮৫ জন সাধারণ মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে ১০ কেজি করে চাউল ও পাংশা উপজেলা ভাইচ চেয়ারম্যানের মাধ্যমে ৯০ জনকে ১০ কেজি চাউল প্রদান করেছেন। এছাড়া তিনশতজনকে শীতের কাপড় হিসেবে জ্যাকেট দিয়েছেন।
এলাকার লোকজন প্রত্যাশা করেন সামনে নির্বাচনে মেম্বার হিসেবে ফিরোজকে পাবে।
একাধিক ব্যক্তি বলেন ফিরোজ ব্যক্তি হিসেবে সাধারণ মানুষের মাঝে সব সময় খোজ খবর রাখে। এলাকাবাসী এ ধরনের মানুষকে মেম্বার হিসেবে পেতে মতামত ব্যক্ত করেন।
Leave a Reply