1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান

  • বর্তমান সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান
ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান

ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, কৃষিবিদ মো. আনোয়ার হোসেন এবং উপজেলা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সভায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তুহিন মন্ডল, নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলম, গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ ইমার হক, ডিগ্রির চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ এবং কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলতাফ হোসেন।

সভায় বক্তারা বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে আইনশৃঙ্খলা উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সর্বস্তরের জনগণকে মাদকবিরোধী আন্দোলন জোরদার করা, অবৈধভাবে মাটি কাটা বন্ধে সতর্ক থাকা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, মাদক, অবৈধ মাটি কাটা ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের পরবর্তী পর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page