1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

  • বর্তমান সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

মানিক দাস, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর শহরের কোতোয়ালি থানাধীন হেলিপেট বাজার এলাকার একটি মসজিদের পাশের পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। জানা যায়, পুকুরে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। পরে কোতোয়ালি থানার এসআই রাকিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ সেখানে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি পানি থেকে তোলেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ২৬ বছর। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেন।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনার পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page