1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

ফরিদপুরে তেল মজুদ না করার আহ্বান প্রফেসর আবদুত তাওয়াবের

  • বর্তমান সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

ফরিদপুরে তেল মজুদ না করার আহ্বান প্রফেসর আবদুত তাওয়াবের

ফরিদপুর প্রতিনিধি:

বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রফেসর আবদুত তাওয়াব। বিশেষ করে পাম্প মালিকদের দায়িত্বশীল আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তেল মজুদ করে বাজারে সংকট তৈরি হলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যায় এবং সামগ্রিকভাবে বাজারে অস্থিরতা সৃষ্টি হয়। এ ধরনের পরিস্থিতি এড়াতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সংকটের সময় মানবিকতা, সততা ও সামাজিক দায়বদ্ধতা বজায় রাখা অত্যন্ত জরুরি। পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
জনদুর্ভোগ কমাতে এবং বাজার স্বাভাবিক রাখতে তেল মজুদ না করে সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি পুনরায় আহ্বান জানান প্রফেসর আবদুত তাওয়াব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page