1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

পৌর নির্বাচনে নৌকার সমর্থকদের উপর জয়ী কাউন্সিলর প্রার্থীর হামলা

  • বর্তমান সময়: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৮ বার পড়া হয়েছে

পৌর নির্বাচনে নৌকার সমর্থকদের উপর জয়ী কাউন্সিলর প্রার্থীর হামলা

রবিউল হাসান রাজিবঃ রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডে চাঁদ আলী পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়ে ফলাফল জানার পর পরই তার প্রতিপক্ষে নির্বাচনে অংশ নেওয়া পরাজিত কাউন্সিলর প্রার্থী (নৌকার সমর্থক) মোঃ কুরবান চৌধুরীর বসতবাড়ি ও তার পরিবারের সদস্য সহ নির্বাচনে তার পক্ষে (কোরবান চৌধুরীর) কাজ করা সহকর্মীদের উপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে।
পৌর নির্বাচনে নৌকার সমর্থকদের উপর জয়ী কাউন্সিলর প্রার্থীর হামলা

পৌর নির্বাচনে নৌকার সমর্থকদের উপর জয়ী কাউন্সিলর প্রার্থীর হামলা

এতে করে ঘটনার সময় ১০-১২ জন আহত হয়েছে। আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনে অবস্থার অবনতি হলে তৎক্ষনাৎ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনায় সিসি ক্যামেরা সূত্রে এর সত্যতা পাওয়া যায়। ঘটনায় কোরবান চৌধুরী হামলাকারীদের ব্যাপারে বলেন, হামলাকারীরা পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করেছে। তাদের উদ্দেশ্যে ছিল আমার মৃত্যু। কিন্তু তারদের এই উদ্দেশ্য সফল হয়নি। এখানে আমাদের দোষ একটাই আমরা এই পৌর নির্বাচনে নৌকার সমর্থনে কাজ কাজ করেছি। তারা শুধু আমাদের উপর হামলা করেনি তারা আমাদের পৌর নির্বাচনের নৌকা প্রতীকসহ আমার বসতবাড়ির আসবাবপত্র ও গেট ভাঙচুর করেছে। আমারা এই হামলার সাথে জড়িত সকল অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যেন পরবর্তীতে আর কোনো আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা এমন হামলার শিকার না হয়। এব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এ ঘটনায় রাজবাড়ী ২নং আমলী আদালতে একটি মামলা দায়ের হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page