1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি আতাউর রহমান

  • বর্তমান সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত  হয়েছেন মো. আতাউর রহমান। তিনি জেলার সালথা থানায় কর্মরত। বুধবার (২০ আগস্ট) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভা কক্ষে মাসিক কল্যাণ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বী রাজিব, সাদিক আহমেদ সহ পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

জানা যায়, সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনন্য অবদান রাখায় মো. আতাউর রহমানকে শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়েছে। তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়া জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন সালথা থানায় কর্মরত উপ-পরিদর্শক (এস আই) প্রশান্ত কুমার মন্ডল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page