1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় বিএনপির কর্মী সম্মেলন ঘিরে উৎসবের আমেজ

  • বর্তমান সময়: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর-২ (সংসদীয় আসন ২১২) নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে এই আসন গঠিত। রাজনীতি, অর্থনীতি ও ভৌগোলিকভাবে সালথা উপজেলা ফরিদপুরের মধ্যে গুরুত্বপূর্ণ। আগামীকাল ২২ জুন রবিবার দীর্ঘদিন পর সালথা উপজেলার বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রথম আনুষ্ঠানিক ভাবে সালথায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়েছে। পদ পদবীর জন্য নেতারা বিএনপির শীর্ষ নেতাদের সাথে লবিং শুরু করেছেন, আবার অনেকেই গণসংযোগে ব্যাস্ত। কর্মীরা তার নেতার সমর্থনে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন। পোষ্টার, ব্যানার, লিফলেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রচার প্রচারণা।

কর্মী সম্মেলন সফল করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ব্যস্ত সময় পার করছেন। সম্মেলন সফল করতে নেতা কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। সালথা উপজেলা গঠনের পর দুইবার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলেও তা সালথা উপজেলায় অনুষ্ঠিত হয়নি। তাই কর্মী সম্মেলন নেতা কর্মীদের মাঝে আলাদা গুরুত্ব পাচ্ছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। সবার মাঝে উৎসবের আমেজ তৈরি হয়েছে। সম্মেলন ঘিরে সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব পদে একাধিক নেতাকর্মীদের প্রচার প্রচারণা চলমান রয়েছে।

কর্মী সম্মেলন নিয়ে সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে সালথায় এই প্রথম আমরা কর্মী সম্মেলনের আয়োজন করেছি। কর্মী সম্মেলন ঘিরে নেতা কর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখতে পারছি। কর্মী সম্মেলনে আমাদের সুপরিকল্পিত প্রস্তুতি রয়েছে। আমি নেতা কর্মীদের বলবো, দক্ষিণ বঙ্গের অগ্নিকন্যা শামা ওবায়েদ ইসলাম আমাদের অহংকার। কোন ক্রমেই যেন সম্মেলন ঘিরে কোন বিশৃঙ্খলা না হয় সেদিকে খেয়াল রাখবেন।

সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ আছাদ মাতুব্বর জানান, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশনায় আমাদের সকলের কাঙ্খিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকল মতের উর্ধ্বে আমাদের নেত্রী শামা ওবায়েদ ইসলামের হাতকে শক্তিশালী করার লক্ষে আগামীকালকের সম্মেলন সফল করতে হবে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে বলবো আপনারা সবাই সুশৃঙ্খলভাবে এই কর্মী সম্মেলনে যোগ দিয়ে সাফল্য মন্ডিত করবেন। দীর্ঘ ১৬ বছর পর সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ঈদের মত আননদ বিরাজ করছে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, এই প্রথম আনুষ্ঠানিক ভাবে সালথায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে জেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এখানে বিশৃঙ্খলা করার কোন সুজোগ নাই। আশা করছি সুন্দর একটি অনুষ্ঠান সবাইকে উপহার দিতে পারবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page