সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ রাকিবুল ইসলাম তারেক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আসিফ সালাউদ্দিন শুভ ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ইমরান হোসেন। গত ১৬ মে ২০২৫ ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। এরপর ২৯ মে বৃহস্পতিবার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ মাশরুর রহমান, মাহবুবুর রহমান মুকুল, মোঃ তাজুল ইসলাম, মোঃ শামিম মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, মোঃ শাহজাহান, মেহেদী হাসান, তারিকুল ইসলাম মিথুন, সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তামিম হোসেন, আবিদ হাসান সেলিম, কোষাধ্যক্ষ মুফতি মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ মিরাজ হোসেন, প্রচার সম্পাদক বাকের হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শামিম ওসমান, আইন সম্পাদক মোখলেছুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান, মহিলা বিষয় সম্পাদক রিমা খানম নির্বাচিত হয়েছেন।
এছাড়াও শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল হাসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিষয়ক সম্পাদক মোঃ রোমান হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিনহাজুল আলম সৌরভ, পরিবেশ বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন ইসকন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সালেহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাজিবুল ইসলাম, রাজু নির্বাচিত হয়েছেন। কার্যকরি পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন আরাফাত, মোঃ রাকিবুল ইসলাম রিফাত, সাহেব খান, সাজিদ হোসেন, মোঃ আল মামুন, আরিয়ান ইসলাম আকাশ, মোঃ রাজিব হোসেন, উজ্জ্বল মন্ডল।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আসিফ সালাউদ্দিন শুভ জানান, ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার এসোসিয়েশন একটি সেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই কমিটি সামাজিক, সেবা ও সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী ২ বছরের জন্য আমরা দায়িত্ব গ্রহণ করেছি। সালথা উপজেলার সুনামধন্য বিদ্যাপিট ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সকল শিক্ষার্থী এই পরিবারের সদস্য। এই সংগঠনকে সামনে এগিয়ে নিতে এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে সকলের দোয়া ও সহযোগীতা চাই।
You cannot copy content of this page
Leave a Reply