1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার সভাপতি ফারুক ফকির

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

গণঅধিকার পরিষদ ফরিদপুরের সালথা উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক ফকির। ২৯ মে গণঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত প্যাডে ফারুক ফকির কে সভাপতি ঘোষণা করা হয়েছে। আবুল কাশেম মোল্লা (ইমরান) কে সাধারণ সম্পাদক করে মোট ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ফারুক ফকির এর আগে উপজেলা শাখার আহবায়ক ছিলেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান হেদায়েত, সহ-সভাপতি আকাশ হোসেন, নজরুল চৌধুরী, মানিক মোর্শেদ, চান মিয়া, সাঈম শেখ, আরব আলী, সোনা শেখ, আশরাফ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক এসকে রুবেল হোসাইন, আজাদুর রহমান জুয়েল, মোঃ জাহাঙ্গীর হোসেন, রাসেল হোসেন, গৌতম দাস, শাহ আলম (মুন্না), জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, পল্লব দাস, নাঈম মিয়া, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রিয়াদ শেখ, শাকিল শেখ, জসিম নওফেল।

দপ্তর সম্পাদক তামিম হোসেন, সহ দপ্তর সম্পাদক সাব্বির বিশ্বাস, অর্থ সম্পাদক সোহেলা রানা, সহ অর্থ সম্পাদক ইব্রাহিম শেখ, প্রচার প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসেন, সহ প্রচার প্রকাশনা সম্পাদক জসীম উদ্দিন, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান সম্পাদক এনায়েত হোসেন, সহ প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান সম্পাদক জাহাঙ্গীর ফকির, আইন বিষয়ক সম্পাদক ইমান শেখ (ইমন), মানবাধিকার সম্পাদক আমিনুর ইসলাম, ধর্ম সম্পাদক রিয়াজ মাতুব্বর, সদস্য রবিউল ইসলাম, দিপু মিয়া, আলামিন হোসেন, শিহাব উদ্দিন, আরিফ হোসেন, রিমন শেখ।

নবগঠিত কমিটির সভাপতি ফারুক ফকির বলেন, গণঅধিকার পরিষদ গণ মানুষের দল। ভিপি নুরের হাত ধরেই এই দল প্রতিষ্ঠা লাভ করে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। আমাকে গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার সভাপতি নির্বাচিত করায় জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি নব গঠিত এই কমিটি সালথা উপজেলার মানুষের কল্যানে এগিয়ে যাবে। সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page