সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
গুনগত মানের অরিজিনাল সিঙ্গার ও বেকো গ্রুপের সকল পণ্য সর্বত্র পৌঁছে দিতে ফরিদপুরের সালথায় বিশ্বের জনপ্রিয় হোম এপ্লায়েন্স কোম্পানি সিঙ্গারের শো’রুম উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদরের প্রাণকেন্দ্র থানারোডের আব্দুর রাজ্জাক প্লাজায় সোমবার (৫ মে) বিকেলে এই শো’রুম উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর প্রোফেসর আবুল ফজল মুরাদ, সালথা বাজার বনিক সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক চৌধুরী সাব্বির আলী, সিঙ্গারের জেলা ম্যানেজার ইমরুল হাসান, আইটি ম্যানেজার তৌফিক আহমেদ, উপজেলা মডেল মসজিদের ঈমাম মুফতি রবিউল ইসলাম, জামায়াত নেতা ওয়ালিউজ্জামান, সিঙ্গারের সালথা শাখার ম্যানেজার মো. মাইনুল ইসলাম প্রমূখ।
সালথা শো’রুমের ম্যানেজার মো. মাইনুল ইসলাম জানান, সিঙ্গার বিশ্বের একটি জনপ্রিয় ইলেকট্রনিকস কোম্পানি। সকলের নিকট ভালো মানের পণ্য পৌছে দিতে সালথায় আমার শো’রুম উদ্বোধন করা হয়েছে। এখানে টিভি, ফ্রিজ, এসি, রাইস কুকার, প্রেসার কুকার, ব্যালেন্ডার, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, সেলাই মেশিন, রিচার্জেবল ফ্যান, সিলিং ফ্যান, কারি কুকার, ফ্রাই প্যান সহ নানা রকম পন্য ক্রয় করতে পারবেন। আপনার পছন্দের পণ্য নিতে আমাদের মো’রুমে চলে আসুন।
তিনি আরও জানান, সালথায় শো’রুম উদ্বোধন উপলক্ষে প্রতিটি পণ্য ক্রয়ের সাথে পাচ্ছেন একটি করে ক্র্যাচকার্ড। কার্ড ঘোষে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। এই অফার পবিত্র ঈদ-উল-আজহা পর্যন্ত চলবে।
You cannot copy content of this page
Leave a Reply