1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা নসরু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট যথারীতি চারটি দল সেমিফাইনালে উন্নীত

  • বর্তমান সময়: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৪৬২ বার পড়া হয়েছে

বীর মুক্তিযোদ্ধা নসরু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট যথারীতি চারটি দল সেমিফাইনালে উন্নীত

মানিক দাস : ফরিদপুর শহরের আলিপুর উদয়ন সংঘের মাঠে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান নসরু স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ সেমিফাইনালে উঠেছে চারটি দল। এরমধ্যে প্রতিপক্ষ হাসিবুল হাসান লাভলু স্মৃতি একাদশ না আসায় ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে উঠে যায় শেখ ফজলুল হক মনি স্মৃতি ।

রবিবার সন্ধ্যয় অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে খন্দকার শফিউজ্জামান স্মৃতি সংঘ ২/০ সেটে সেভেন স্টার ক্লাব কে ১৫/১ ১৫/৯ পয়েন্টে পরাজিত করেছে সেমিফাইনালে উন্নীত হয়। দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি ম্যাচ ইকবাল স্মৃতি সংসদ ২/১ সেটে স্কাই মিডিয়া ১ দলকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। এই টুর্নামেন্টের এটা ছিল সেরা ম্যাচ। বিজয়ী দল ১৫/৬,১৫/১৪ এবং ১৫/১০ পয়েন্টে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে।

রাতের শেষ ম্যাচে মোকাবেলা করে রুবি স্মৃতি খেলাঘর একাদশ তারা প্রতিপক্ষ আলিপুর যুব সংঘ কে ২/০ সেটে ১৫/৩ ও ১৫/২ পয়েন্টে পরাজিত করে ফাইনালে উঠে। তবে চতুর্থ কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হাসিবুল হাসান লাভলু স্মৃতি সংঘ না আসায় ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে খেলার সুযোগ পায় শেখ ফজলুল হক মনি স্মৃতি সংঘ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page