1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ভ্যাকসিন করোনা মহামারী প্রতিরোধ করবে

  • বর্তমান সময়: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৪২৮ বার পড়া হয়েছে

‘ভ্যাকসিন করোনা মহামারী প্রতিরোধ করবে’

আলমগীর জয় : জেলা করোনা প্রতিরোধ কমিটি ও জেলা কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত কমিটির সভায় বক্তারা বলেছেন, বৈশ্বিক দুর্যোগ কোভিড-১৯- করোনা ভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভ্যাকসিন। ভ্যাকসিন করোনা মহামারী প্রতিরোধ করবে। আজ ৩১ জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ রবিবার বিকেলে অনুষ্ঠিত সভায় একথা জানানো হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় ফরিদপুর পৌর মেয়র অমিতাব বোস, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ হজরত আলী,  জেলা প্রানি সম্পদ অফিসার ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান,  এনএসআই উপপরিচালক তৈয়ুবুর মওলা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষালসহ কমিটির সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।

সভায় জানানো হয়, ইতিমধ্যে জেলায় ৬ হাজার ভায়াল ভ্যাকসিন পৌছেছে। প্রতিটি ভ্যাকসিনে ১০ টি ডোজ রয়েছে।  প্রাপ্ত ভ্যাকসিন ৬০ হাজার মানুষকে দেয়া যাবে। সভায় আরো জানানো হয়, নিবন্ধনের মাধ্যমে ভ্যাকসিন প্রদান করা হবে। এজন্য ইতিমধ্যে প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ভ্যাকসিন প্রদানের জন্য টিম কাজ করবে।

উল্লেখ্য, গত শুক্রবার সকাল সাড়ে নয়টায় ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিুকর রহমান ভ্যাকসিনগুলো গ্রহণ করেন। ভ্যাকসিনগুলো গ্রহণের পরে ফরিদপুর জেনারেল হাসপাতালের ওষুধ সংরক্ষণাগারে রাখা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page