1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

আমেরিকা-বাংলাদেশ চেম্বারের বোর্ড অব ডিরেক্টর হলেন ফরিদপুরের আবদুর রশীদ খান হারুন

  • বর্তমান সময়: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯২ বার পড়া হয়েছে
আমেরিকা-বাংলাদেশ চেম্বারের বোর্ড অব ডিরেক্টর হলেন ফরিদপুরের আবদুর রশীদ খান হারুন
আমেরিকা-বাংলাদেশ চেম্বারের বোর্ড অব ডিরেক্টর হলেন ফরিদপুরের আবদুর রশীদ খান হারুন

আমেরিকা-বাংলাদেশ চেম্বারের বোর্ড অব ডিরেক্টর হলেন ফরিদপুরের আবদুর রশীদ খান হারুন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার সদর উপজেলার চরমাধবদিয়ার গোলাপবাগের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবীদ, দানবীর, শিল্পপতি, যুক্তরাষ্ট বিএনপির অন্যতম সহ সভাপতি, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি জননেতা আলহাজ্ব আবদুর রশীদ খান হারুন আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বোর্ড অব ডিরেক্টর নির্বাচিত হয়েছেন। তার এই সাফল্যে স্থানীয় জনগণের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
প্রসঙ্গত, আলহাজ্ব আব্দুর রশীদ খান হারুন ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের গোলাপবাগের সম্ভ্রান্ত ব্যক্তিত্ব হাজী আব্দুল লতিফ খানের জ্যেষ্ঠ সন্তান। এই মানবদরদি রাজনীতিবিদ জনকল্যাণে তার নিজ এলাকার ৮টি গ্রাম নিয়ে গড়ে তুলেন গোলাপবাগ নামে একটি বিশেষায়িত অঞ্চল।

এছাড়া তিনি তাঁর মায়ের নামে প্রতিষ্ঠা করেছেন গোলাপবাগ লতিফুন্নেসা ফাউন্ডেশন নামে একটি দাতব্য প্রতিষ্ঠান। গোলাপবাগের লতিফুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে দারিদ্রপীড়িত চর এলাকায় মসজিদ মাদ্রাসা, একাধিক স্কুলছাড়াও চিকিৎসালয় স্থাপন করে দীর্ঘদিনযাবত তিনি মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। লতিফুন্নেসা ফাউন্ডেশনের মাধ্যমে এই অঞ্চলের আট গ্রামের মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন এসেছে। ফরিদপুর তথা দেশবাসীর কাছে আব্দুর রশীদ খান হারুন দোয়া প্রার্থনা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page