1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে কিশোরের মৃত্যু ফরিদপুরে তেল মজুদ না করার আহ্বান প্রফেসর আবদুত তাওয়াবের ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের

সালথায় গণঅধিকার পরিষদের শীতবস্ত্র বিতরণ

  • বর্তমান সময়: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় অসহায়, গরিব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গণঅধিকার পরিষদ।গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কালি আশ্রয়কেন্দ্রে অসহাদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় অসহায়দের মাঝে শীতবস্ত্র তুলে দেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ফারুক ফকির।

শীতবস্ত্র বিতরণ কালে আহ্বায়ক ফারুক ফকির বলেন, জনগণের অধিকার আমাদের অঙ্গীকার। ভিপি নুরুল হক নুর ভাইয়ের নির্দেশনায় শীতের শুরুতে গরীব অসহায় শীতার্ত মানুষ যাতে শীতে কষ্ট না পায় সেজন্য শীতের শুরুতর শীতবস্ত্র বিতরণ করলাম। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সালথা-নগরকান্দার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে।

উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব সজিব আল হুসাইনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা শাখার অর্থ সম্পাদক ফিরোজ শেখ, ছাত্র অধিকার পরিষদ ফরিদপুর জেলার সভাপতি হারুন অর রশিদ, সালথা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মোল্লা ইমরান, আরব আলী, এনায়েত হোসেন, নজরুল চৌধুরী, গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার অর্থ সম্পাদক সোহেল রানা, আটঘর ইউনিয়নের আহ্বায়ক আলমগীর হোসেন, বল্লভদী ইউনিয়নের আহ্বায়ক আজাদুর রহমান জুয়েল প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page