1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে কিশোরের মৃত্যু ফরিদপুরে তেল মজুদ না করার আহ্বান প্রফেসর আবদুত তাওয়াবের ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের

সাদপন্থীদের বিচারের দাবিতে সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • বর্তমান সময়: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে সাদপন্থীদের সন্ত্রাসী হামলা ও হত্যার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তাওহিদী জনতা। উপজেলার সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে শুক্রবার বাদ জুময়া উপজেলা সদরের বাইপাস সড়কে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, তাবলীগ জামাত যুগে যুগে ইসলাম প্রচার করে আসছে। সাদপন্থী কিছু বাতেল তাবলীগকে কুলোশিত করতে মাঠে নেমেছে। এরা বাতেল, এদের স্থান এইদেশে হবে না। সাদপন্থীদের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আমাদের উপজেলায় যদি সাদপন্থী কেউ থাকে তাহলে তওবা করে ঐ বাতেল থেকে ফিরে আসতে হবে। কোন বাতেলদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, তাহাজ্জুদ নামাজ পড়তে থাকা মুসলিমদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হামলায় চারজন সাথী ভাই শহীদ হয়েছেন। এর আগে এই বাতেলরা ২০১৮ সালে সন্ত্রাসী হামলা চালিয়েছিলো। অনতিবিলম্বে সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তা হলে এই তাওহিদী জনতা দুর্বার আন্দোলন গড়র তুলবে।

উপজেলার ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাদ্রাসার নায়েবে মোহতামিম মুফতি ইমরান হুসাইনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মওলানা মুফতি মফিজুর রহমান, মাওলানা নেছারউদ্দিন বিন জহুরুল হক, উপজেলা মডেল মসজিদের ঈমাম মুফতি রবিউল ইসলাম। এছাড়াও মাওলানা আব্দুল হান্নান, মুফতি আবু সাইদ, মাওলানা জিন্নাত আলী, মাওলানা জোবায়ের হোসেন, মাওলানা জুনায়েদ হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা সাইফুদ্দীন, খেলাফত মজলিসের মাওলানা আব্দুস শুকুর প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page