1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

সবাই মিলে নতুন করে দেশটা গড়ে তুলবো: ডিসি ফরিদপুর

  • বর্তমান সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

আপনারা নিজেদেরকে অসহায় ভাববেন না, রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন। আপনার সন্তানকে পার্শ্ববর্তী স্কুলে পাঠান। তারা লেখাপড়া করে আমাদের মত অফিসার হতে পারবে, দেশের উন্নয়নে আত্মনিয়োগ করবে। সবাই মিলে নতুন করে দেশটা গড়ে তুলবো। ফরিদপুরের সালথায় জেলা মাল্টিপারপাস হল রুমে সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে আশ্রয়ণ-২ প্রকল্পে উপকারভোগীদের পেশাভিত্তিক প্রশিক্ষণের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। অনুষ্ঠানটি আয়োজনে ছিল উপজেলা প্রশাসন সালথা।

তিনি আরও বলেন, আপনাদেরকে ১০ দিনের পেশা ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে। আপনারা এই প্রশিক্ষণ শেষে নিজে নিজে স্বাবলম্বী হিসেবে বিভিন্ন পেশায় আত্মনিয়োগ করবেন। আপনারা সবাই আশ্রয়ণ প্রকল্পের ঘরে নিয়মিত বসবাস করবেন। যদি কেউ ঘরে না থাকে তাহলে তার ঘরের বরাদ্দ বাতিল করা হবে। আপনাদের যেকোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের পাশে সব সময় আছি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তন্ময় ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মোঃ শাহরিয়ার জামান সাবু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি।

শুভ উদ্বোধন শেষে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সুখ দুঃখের কথা শোনেন জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। এরপর ভূমি অফিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page