1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে কিশোরের মৃত্যু ফরিদপুরে তেল মজুদ না করার আহ্বান প্রফেসর আবদুত তাওয়াবের ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের

সালথায় বর্ণাঢ্য আয়োজনে গণ অধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন

  • বর্তমান সময়: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় বর্ণাঢ্য আয়োজনে গণ অধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০১ নভেম্বার) দুপুরের পর থেকে উপজেলা সদরের বাইপাস সড়কের নেতা কর্মীরা উপস্থিত হতে শুরু করে। এর বিকাল ৪টার দিকে উপজেলা সদরের বাইপাস সড়কে এ কার্যালয় উদ্বোধন করেন নেতাকর্মীরা। সেখানে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষে হয়।

উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক ফারুক ফকিরের সভাপতিত্বে ও সদস্য সচিব সজিব আল হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক ফিরোজ শেখ , সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হেদায়েত শেখ,আবুল কাসেম মোল্যা, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হারুনার রশিদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাকিল, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী, সহ সভাপতি এনায়েত হোসেন মৃধা,উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাঈম মাহমুদ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের গণতন্ত্র, অধিকার, ন্যায় বিচার, জাতীয় স্বার্থ রক্ষা করাই হচ্ছে গণ অধিকার পরিষদের মূল লক্ষ্য। আমরা দলের চেয়ারম্যানের আদর্শ বুকে ধারণ করে গণমানুষের সেবায় কাজ করে যাবো ইনশাল্লাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page