1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে কিশোরের মৃত্যু ফরিদপুরে তেল মজুদ না করার আহ্বান প্রফেসর আবদুত তাওয়াবের ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের

বৈষম্যহীন দেশ গড়তে যুবদের এগিয়ে আসতে হবে: ইউএনও সালথা

  • বর্তমান সময়: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামে যুবদের প্রধান ভূমিকা রয়েছে। আর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকল যুবদের এগিয়ে আসতে হবে। চাকরির জন্য চেষ্টা না করে আত্মনির্ভরশীল হতে চেষ্টা করতে হবে। শুক্রবার (১নভেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালী।

তিনি আরও বলেন, যেকোন কিছু করতে হলে প্রশিক্ষণ প্রয়োজন, যুব উন্নয়ন অধিদপ্তর দক্ষ যুবক তৈরীতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে। আপনারা প্রশিক্ষণ গ্রহণ করুন। দক্ষ উদ্দোক্তা তৈরি করতে যুব উন্নয়ন অধিদপ্তর মুলধনের ব্যবস্থাও করে দেয়। প্রশিক্ষণ গ্রহণের পর মুলধনের জন্য স্বল্প লাভে ঋণ প্রদান করে থাকে। আপনারা প্রশিক্ষণ গ্রহণ করে, মুলধন নিয়ে যুব উদ্দোক্তা তৈরি হন। নতুন বাংলাদেশ তৈরিতে অংশ গ্রহন করুন।

দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় যুব দিবসের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। দিবসের শুরুতে একটি র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে উপস্থিত যুবক যুবতীরা শপথ পাঠ করেন। শপথ পাঠ করান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালী। এরপর আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলাম মুন্সি, মোঃ হোসাইন মিয়া, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুর রাজ্জাক আলী, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, তরুণ সফল উদ্দোক্তা সাগর শীল সহ প্রশিক্ষিত যুবক ও যুবতীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page