1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে কিশোরের মৃত্যু

সালথায় অবৈধভাবে মাটি বিক্রি, হুমকিতে কৃষি জমি

  • বর্তমান সময়: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) সংবাদদাতা:

পাট ও পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুরের সালথা উপজেলা। কৃষি ও চাষাবাদের জন্য এখানকার মাটি খুবই উর্বর আর বেশিরভাগ জমি তিন ফসলি। এখানে বছরজুড়ে নানা ধরনের ফসল উৎপাদন করে এ অঞ্চলের কৃষকেরা। আর সেই কৃষিজমি হতে দিনে ও রাতের আঁধারে অবৈধ উপায়ে মাটি কেটে বিক্রি করছে বেশ কিছু চিহ্নিত ব্যাক্তি। এতে এ এলাকার কৃষি খাত হুমকির মুখে পড়েছে। যার প্রভাব পড়ছে উৎপাদন খাতে।

শুধু তাই নয় মাঝে মাঝে কৃষি জমির নিকটবর্তী হতে অবৈধ ড্রেজার দিয়ে বালুও উৎপাদন করা হচ্ছে। যার ফলস্বরুপ পাশের কৃষিজমি ভেঙ্গে পুকুরের মধ্যে চলে গিয়ে জমি ক্ষতিগ্রস্থ হচ্ছে। চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি জায়গায় কৃষিজমি কেটে মাটি বিক্রি ও ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়েছে। খবর পেয়ে মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে কয়েকজনকে আটক করে দণ্ড দেন। এর পরও বন্ধ হয়নি মাটি বিক্রি ও ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কার্যক্রম।

শুক্রবার (২৮ জুন) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার আটঘর ইউনিয়নের জয়কালী গ্রামের জয়কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোল ঘেষে নিত্য গোপাল রায় নামক এক ব্যক্তির জায়গা হতে অপরিকল্পিত ভাবে মাটি কেটে অবৈধ ট্রলি গাড়ীতে করে বিক্রয় করছেন হুমায়ুন নামক এক মাটি চিহ্নিত ব্যবসায়ি। ফলে ফলে ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়ের ভবন। মাটি ব্যবসায়ি হুমায়ুন দীর্ঘদিন ধরে জয়কালী এলাকায় অবৈধ উপায়ে মাটি কেটে বিক্রয় করে আসছে বলেও জানা যায়।

একই ইউনিয়নের কিত্তা গ্রামের আখের আলী নামক এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নকুলহাটি, মিরকান্দি, কিত্তা, বোয়ালিয়াসহ বিভিন্ন এলাকা হতে মাটি বিক্রি করে আসছেন। রাত হলেই নকুলহাটি এলাকায় শুরু হয় আখের আলীর ট্রলি ও ডাম্প ট্রাকের তাণ্ডব। ফলে একদিকে যেমন সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত কাচা পাকা সড়কগুলো নষ্ট হচ্ছে অন্যদিকে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যাপনে কষ্ট হচ্ছে।

এছাড়াও মাঝে মধ্যে বিভিন্ন এলাকায় রাতে ও দিনে একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধ ভাবে কৃষি জমি হতে ভেকু মেশিন দিয়ে কৃষিজমির মাটি কেটে ট্রাক ও ট্রলি বোঝাই করে বিক্রি করে আসছে। এসব মাটি বিক্রির নেপথ্যে কারা এবং মূল হোতাকে এখনও শনাক্ত করতে পারেনি প্রশাসন। অভিযান হলে আটক হয় মাটি বহনকারী বা এক্সক্যাভেটর চালক। কিন্তু মূল ব্যবসায়ীরা রয়ে যায় পর্দার আড়ালে। কেন স্থায়ীভাবে মাটি কাটা বন্ধ হয় না, মাটি ব্যবসায়ীরা প্রশাসনের চেয়েও শক্তিশালী কিনা– এসব প্রশ্ন স্থানীয়দের। দায়ীদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর।

নাম প্রকাশ না করার শর্তে এক সচেতন লোক বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আর জেলার মধ্যে সালথা উপজেলার কৃষি জমি অন্যতম। এই উর্বর জমি হতে মাটি কাটার এমন কার্যক্রম চলমান থাকলে ভবিষ্যতে এখানকার কৃষি জমির সংকট দেখা দিতে পারে। কৃষি বাঁচাতে এসব মাটির কারবার বন্ধ করতে প্রশাসনের নজরদারি একান্তভাবে কাম্য।

এ বিষয়ে জানতে চাইলে সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিচুর রহমান বালি বলেন, তথ্য পেলে মাটি কাটা বন্ধ করে দেই, আমি ছুটিতে আছি। আমি থানায় জানাচ্ছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page