1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সালথায় দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৪৪২ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় জনপ্রিয় খবরের কাগজ জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দৈনিক আমার সংবাদের সালথা উপজেলা প্রতিনিধি সাংবাদিক বিধান মন্ডলের আয়োজনে বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন সালথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনিছুর রহমান বালী ও সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম) এবং সালথা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শওকত হোসেন মুকুল।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, মোঃ মজিবুর রহমান, এফ এম আজিজুর রহমান আজিজ, সাইফুল ইসলাম মারুফ, শরিফুল হাসান, বিধান মন্ডল, আকাশ সাহা, আবুল বাসার, সালথা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি প্রমুখ।

এসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক আমার সংবাদ ভূমিকা ও জনপ্রিয় এই সংবাদ মাধ্যমের উত্তরোত্তর সাফল্য কামনা করেন অতিথিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page