1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে কিশোরের মৃত্যু

সামাজিক সংগঠনের উদ্বোধন উপলক্ষে সালথায় বৃক্ষ রোপণ কর্মসূচি

  • বর্তমান সময়: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৪৪৬ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় খুব শীগ্রই উদ্বোধন হতে যাচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন “মহামান্য রানী ফাউন্ডেশন”। এ উপলক্ষে সংঘঠনের নেতৃবৃন্দরা বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে। সংগঠনটির নিজস্ব অর্থায়নে শুক্রবার (২৪ মে) সকাল থেকে দুপুরে উপজেলার যদুনন্দী ইউপির গোপিনাথপুর ও জগন্নাথদী এলাকায় রাস্তার পাশে এই বৃক্ষ রোপণ করা হয়।

মহামান্য রানী ফাউন্ডেশনের উদ্দোক্তা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ এলিসা বিন মাসুম এর দিক নির্দেশনায় বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যদুনন্দী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল মিয়া, যদুনন্দী ইউনিয়ন ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান মুন্না, ছাত্রলীগ কর্মী রহমত মিয়া, মোঃ আব্দুল্লাহ মিয়া, মোহাম্মদ হৃদয়, তোফায়েল আহমেদ প্রমূখ।

ফাউন্ডেশনটির উদ্যোক্তা সালতা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ এলিসা বিন মাসুম জানান, সংগঠনটির উদ্বোধন উপলক্ষে প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে। মানবসেবা ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করার জন্য আমার প্রিয় মানুষের নামে সংগঠনটির নামকরণ করা হয়েছে। খুব শীগ্রই এটি উদ্বোধন করা হবে। এটি সম্পূর্ণ অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এটি উদ্বোধন হলে আমার নিজস্ব অর্থায়নে চলবে। আমার আয়ের অর্ধেক টাকা আমি সংগঠনটির বিভিন্ন কাজে ব্যয় করবো। যদি কেউ আর্থিক সহায়তা করে তাহলে তার অর্থ দিতে হবে না, সে উপস্থিত থেকে অর্থ ব্যয় করবে। আমরা তাকে সার্বিক সহযোগিতা করবো। সংগঠন চালিয়ে নিতে আমরা সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page