1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন পাট ও ধান চাষীদের নিরবিচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়া হবে – পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরিদপুরে “Women Carnival–2026”: নারীর শক্তি, নেতৃত্ব ও সম্ভাবনার উদযাপন ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড

সালথায় কাল্বের নির্বাচনে সভাপতি নরেশ, সম্পাদক ইব্রাহিম

  • বর্তমান সময়: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কাল্ব) সালথা উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে সালথা সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ নরেশ চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিম শেখ নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, ভাইস চেয়ারম্যান পদে নবকাম পল্লি কলেজের ক্রীড়া শিক্ষক অশোক কুমার বিশ্বাস, ট্রেজেরার পদে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মহিউদ্দিন, ডিরেক্টর (২টি) পদে বিভাগদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাফিজুল্লাহ, কাগদী মুরাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিত কুমার রায়।

কাল্বের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জেলা সমবায় বিভাগের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন বলেন, সমবায় সমিতি একটি অর্থনৈতিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান। সকলের প্রচেষ্টায় আনন্দঘন পরিবেশে আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। নির্বাচনে অংশগ্রহণকারী সকলের জন্য শুভ কামনা রইলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page