1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত

  • বর্তমান সময়: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৪৬০ বার পড়া হয়েছে

ফরিদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত

মানিক দাস : ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, তরুন উদ্যোক্তারা উদ্ভাবনে বুদ্ধিমত্ত্বার প্রয়োগ করেছে। তিনি আরো বলেন, এটি আমাদের ২০৪১ সালের উন্নত, সমৃদ্ধশালী এবং বিজ্ঞান মনষ্ক জাতি গঠনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২১ উপলক্ষে মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধান অতিথি আরো বলেন, ছেলে মেয়েরা তাদের চমৎকার স্টল সাজিয়েছে এবং নতুন নতুন প্রজেক্ট নিয়ে এসেছে। আজকের দিনব্যপী মেলার মাধ্যমে শিক্ষার্থী অনেক ভাল কিছু ম্যাসেজ দিবে যেটা সমাজ বিনির্মানে একটি আধুনিক, উন্নত এবং বিজ্ঞান সমৃদ্ধ সমাজ গঠনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক জনাব মোঃ মনিরুজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোশার্রফ আলী, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, বিশিষ্ট শিক্ষাবিদ সাংবাদিক প্রফেসর মোহাম্মদ শাহজাহান।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মুজিববর্ষ মঞ্চে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে জেলার ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার। অনুষ্ঠানটি উপস্থাপন করেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান। এসময় উপস্থিত ছিলেন আইসিটি শাখার সহকারী কমিশনার তারেক হাসান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page