1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

আলফাডাঙ্গায় মাদ্রাসার ছাত্রের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় মাদ্রাসার ছাত্রের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
আলফাডাঙ্গায় মাদ্রাসার ছাত্রের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আলফাডাঙ্গায় মাদ্রাসার ছাত্রের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার মেধাবী ছাত্র মেহেদী হাসানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে ধলাইরচর বরকতিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা শেষে তার চাচাতো ভাই জোবায়ের মোটরসাইকেলে ফুফা আলী আকবারের বাড়িতে আসতেছিলেন। এসময় আলফাডাঙ্গা কলেজের সামনে আসলে মোটরসাইকেলর গতি একটু বেশি থাকায় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য তাদের দু’জনকে থামতে বলে। কিন্তু তারা প্রাণভয়ে দ্রুত মোটরসাইকেল চালিয়ে চলে আসতে গেলে কিশোর গ্যাংয়ের ওই সদস্যরা তাদের তাড়া করে। একপর্যায়ে মেহেদী হাসান তার ফুফার বাড়ির সামনে চলে আসার সাথেই কিশোর গ্যাংয়ের ওই পাঁচ সদস্য তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় মেহেদী হাসানকে হকিস্টিক ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। তখন স্থানীয়রা এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যান। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানের অবস্থা খারাপ দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে মেহেদী হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে । একটি নির্দিষ্ট সময় না যাওয়া পর্যন্ত তার ব্যাপারে চিকিৎসকরাও কিছু বলতে পারছে না।

এ উপলক্ষে ৪ মার্চ সোমবার সকাল ১১ টার সময় আলফাডাঙ্গা সরকারি কলেজ এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন, ধলাইরচর বরকতিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. মোছলেম উদ্দীন, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন,এবং ম্যানেজিং কমিটি সদস্য হাবিবুল বাশার, মনিরুজ্জামান, মাদ্রাসার সহকারী শিক্ষক মৌলভী আনোয়ার হোসেন, আরবি প্রভাষক মো. হোসাইন আহম্মেদ এরশাদ, সহকারী শিক্ষক আক্তার হোসেন, আহত দাখিল পরীক্ষার্থীর চাচাতো ভাই জুবায়ের হোসেন, মাদ্রাসা শিক্ষার্থী আবু মুসা, মারিয়া খানম, আফসানা খানম প্রমুখ।

সমাবেশে মেহেদী হাসানের উপর সন্ত্রাসীদের নৃশংস ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, দোষীদের সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোড় দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page