1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় এসএসসি পরিক্ষার্থী ৯৪৬ জন: প্রথমদিনে অনুপস্থিত ১২

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৫ বার পড়া হয়েছে

সালথায় এসএসসি পরিক্ষার্থী ৯৪৬ জন: প্রথমদিনে অনুপস্থিত ১২

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ১৫ ফেব্রুয়ারী সারাদেশের সাথে ফরিদপুরের সালথায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরিক্ষা। এবছর উপজেলায় এসএসসি ও সমমানের পরিক্ষায় মোট ৯৪৬ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথমদিনে অনুপস্থিত ১২ জন। মোট তিনটি কেন্দ্র ও ১টি ভ্যেনুতে এই পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নির্বিঘ্নে পরিক্ষা নিতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন ও সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম) পরিক্ষা কেন্দ্র এলাকা পরিদর্শন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর মাধ্যমিক পর্যায়ের ২২ প্রতিষ্ঠান থেকে এসএসসিতে ৭২৭ জন, দাখিল ১৬৮ জন এবং এসএসসি (ভোকেশনাল) থেকে ৩৯ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে স্কুল পর্যায়ের ৬ জন ও মাদ্রাসা পর্যায়ের ৬ জন মোট ১২ জন পরিক্ষার্থী বিভিন্ন কারনে অনুপস্থিত থাকে। ১টি সেন্টারের মোট ৩টি কেন্দ্র ও ১টি ভ্যেনুতে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসি ও সমমানের পরিক্ষা নিয়ে আগেই প্রচার মাইকে পরিক্ষা কেন্দ্র এলাকায় জনসাধানের জন্য করনীয় সম্পর্কে অবহিত করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে পরিক্ষা সংক্রান্ত সকল নিয়ম-কানুন সবাইকে মেনে চলার জন্য বলা হয়েছে।
উপজেলা এসএসসি পরিক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী বলেন, চলতি বছর ৩টি কেন্দ্র ও একটি ভ্যেনুতে এসএসসি ও সমমানের মোট ৯৪৬ জন পরিক্ষার্থী অ্যশ গ্রহন করছে। পরিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে চালাতে মাধ্যমিক শিক্ষা অফিস ও সালথা থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।  উপজেলা প্রশাসন থেকেও নিয়মিত তদারকি করা হচ্ছে। পরিক্ষা সংক্রান্ত সকল বিধিনিষেধ মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page