1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সালথায় বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অ‌লি‌ম্পিয়‌া‌ড সমাপনী‌তে পুরস্কার বিতরণ

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে
সালথায় বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অ‌লি‌ম্পিয়‌া‌ড সমাপনী‌তে পুরস্কার বিতরণ
সালথায় বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অ‌লি‌ম্পিয়‌া‌ড সমাপনী‌তে পুরস্কার বিতরণ

সালথায় বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অ‌লি‌ম্পিয়‌া‌ড সমাপনী‌তে পুরস্কার বিতরণ

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ”বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা করে হচ্ছে এর দুই দিনব্যাপী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযু‌ক্তি যাদুঘরের তত্ত্বাবধা‌নে, বিজ্ঞান ও প্রযু‌ক্তি মন্ত্রণালয়ের পৃষ্ট‌পোষকতায় এবং উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে উপ‌জে‌লা প‌রিষদ চত্বরে বুধবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টার দি‌কে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়। এর আগে সোমবার ২৯ জানুয়ারি বিকেলে দুই-দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়।
বিজ্ঞান মেলায় স্কুল ও ক‌লেজ পর্যা‌য়ের শিক্ষার্থী‌দের মোট ১২‌টি স্টল অংশ নেয়। স্ট‌লে শিক্ষার্থীরা তা‌দের বিজ্ঞান বিষয়ক উপস্থাপনা প্রদর্শন ক‌রে। স্কুল ও ক‌লেজ পর্যা‌য়ে বিজ্ঞান বিষয়ক সেরা প্রদর্শনী এবং বিজ্ঞান বিষয়ক কুইজ ও অন‌্যান‌্য পর্যা‌য়ে নির্বা‌চিত ‌শিক্ষার্থী‌দের মা‌ঝে পুরস্কার বিতরণ করে বিজ্ঞান মেলার সমা‌প্তি ঘোষণা করা হয়।
এসময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা সহকারী প্রোগ্রামার আইসিটি মো. টিপু সুলতান, উপজেলা এলএসডি গোডাউন কর্মকর্তা বুলেট বৈরাগী, উপজেলা জাইকা কর্মকর্তা মো. রিফাত রিয়াজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page